রাকিবুল , পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর পোরশায় কঠোর ভাবে পালিত হচ্ছে তৃতীয় দিনের লকডাউন। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান করছেন থানা পুলিশ সদস্যরা। সাথে রয়েছেন গ্রাম পুলিশ ও আনসার সদস্যরাও।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা শফিউল আযম খান জানান, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার গুরুত্বপূর্ন জায়গা সারাইগাছি, বন্ধুপাড়া, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পুলিশিং চেকপোষ্ট বসানো হয়েছে।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে যারা রাস্তায় বের হচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।
