ইমরান হোসেন ,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ঘোড়শাল ইউনিয়ন করোনাকালে ক্ষতিগ্রস্থ ৫'শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।০৭/০৭/২০২১ বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব, মোঃ আনোয়ারুল আজিম (আনার) এম,পি মহাদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।এসময় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫'শ হতদরিদ্রদের মাঝে ৫'শ টাকা করে ২ লাখ ৫০ হাজার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।
