আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী লকডাউনের চতুর্থ দিনে আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট ও বাজার মনিটরিং করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ২জনকে সর্বমোট ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি ও বড়দল সীমান্ত পার্শ্ববর্তী চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে শেতপুর গ্রামের বিজয়কৃষ্ণ এর ছেলে সঞ্জীব ঘোষকে ৫০০ টাকা, কচুয়া গ্রামের আকাশ স্টোরের প্রোঃ উত্তম ঘোষকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
