তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে সড়কে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করছে জেলা পুলিশের সাথে সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোটেল-রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। কিন্তু তিন চাকার পরিবহণ গুলোকে রাস্তা দিাপিয়ে বেড়াতে দেখা গেছে।
আজ সোমবার ৫ জুলাই সকাল থেকে মেহেরপুরের বেশ কিছু সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিচ্ছে সড়কে। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে।
