চৌগাছায় উপজেলা ছাত্রলীগের মাস্ক, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


প্রতিনিধি,চৌগাছাঃ যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সারাদিন ব্যাপী উপজেলার হাকিমপুর ইউনিয়ন এবং নারায়নপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
করোনা মহামারী রোধে সারা দেশে চলছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনছার সদস্য সহ সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। বাংলাদেশ আওয়ামীলীগ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি এবং মাস্ক, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার  বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন। তিনি বলেন, "করোনা মহামারী তে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে বিভিন্ন  কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা এবং যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ভাই ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব ভাইয়ের নির্দেশনায় আমরা সবাই কে সচেতন করতে চেষ্টা করছি। আমাদের সার্বিক সহযোগিতায় আছেন যশোর -২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. ডাঃ মোঃ নাসির উদ্দীন এবং উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। আমরা চৌগাছা উপজেলা ছাত্রলীগ পরিবার সব সময় উপজেলাবাসীর পাশে আছি। তাদের যেকোনো সমষ্যায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ছাত্রলীগ পরিবার দেশের যেকোন ক্রান্তিলগ্নে উদ্ধারকর্তার ভূমিকায় ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য আক্তারুজ্জামান মিলন, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এবং উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মোঃ আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান জিসাদ, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াসির আরাফাত, এবিসিডি কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেদ হাসান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা সাইফুল ইসলাম সুমন, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা সাগর কুমার, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবির আহমেদ পলক, রাজন আহমেদ, সাইফুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ হোসেন, রিজভী আহমেদ, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত হোসেন, আশিক হোসেন, এসএম সাকিব পারভেজ প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ