কিছু মানুষ করোনায় আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে তিনি ও তার পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে তৎপর হন বা পছন্দ করেন।কেন এমনটি করেন কারণ বুঝিনা।
করোনায় আক্রান্ত হলে বরং তা প্রকাশ করাটাই সমীচীন। কেননা বিষয়টি যেমনিভাবে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা ও স্বাস্থ্যবিধির জন্য অতীব জরুরী তেমনিভাবে সামাজিক সুরক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ । প্রকাশ করলে বরং করোনা ও উপসর্গে আক্রান্ত ব্যক্তিরই লাভ কেননা প্রতিবেশি, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ীগণের নিকট থেকে দোয়া, পরামর্শ ও সহযোগিতা পেতে পারেন। তাছাড়া এই মহামারি রোগ সহ যেকোন রোগ থেকে পরিত্রাণ পাওয়াটা পরমকরুনাময় মহান আল্লাহর দয়া ও রহমতের উপর নির্ভরশীল( ঔষধ সেবন ও কার্যকরী স্বাস্থ্যবিধি গ্রহণকরা কোরান হাদিস এবং রাষ্ট্র কর্তৃক পরামর্শকৃত ও নির্দেশিত)। ফলে আক্রান্ত ব্যক্তিগণকে এই প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে। উচিৎ হবে করোনা আক্রান্ত ও উপসর্গ আক্রান্ত হবার বিষয়টি মানুষকে জানিয়ে দেয়া যেন তাঁরা দুর থেক রোগীর জন্য কায়মনোবাক্যে আল্লহর কাছে রোগমুক্তির জন্য দোয়া করতে পারেন। [ গত বছর আগষ্ট'২০ এ আমি পজেটিভ ছিলাম,সেই অভিজ্ঞতা থেকেই লেখা ]
লেখকঃ এডভোকেট মাহামুদ লিটু
জজকোর্ট,যশোর
