আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সরকারি কলেজ মাঠে লক ডাউন অমান্য করে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে অবৈধ ভাবে বিকাল ৪-৫ পর্যন্ত এক দল যুবক ফুটবল খেলা করেছে।করোনা ভাইরাস প্রতিরোধে সরকার শাটডাউন ঘোষণা করেছেন যাতে সবাই ঘরে থাকেন এবং একস্থানে জমায়েত না হোন।কিন্তু এদিকে বড়লেখা সরকারি কলেজ মাঠে এলাকার স্থানীয় কিছু যুবকেরা ফুটবল খেলছে।
এব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী সাহেব কে জানালে তিনি কোন পদক্ষেপ নেননি।তিনি বলেন এদের অভিভাবকরা কি শূন্য।এদিকে অনলাইন দৈনিক খবরের ডাকঘর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আকরাম হোসাইন বলেন:- আমি মনে করি এদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি হিসেবে জরিমানা করা এবং ১৫ দিন বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে ও হাসপাতাল, বড়লেখা পৌর শহরসহ বিভিন্ন স্থানে নিয়ে আবর্জনা পরিষ্কার করানো। এবং মাঠের বাইরে থাকা খেলা দেখার দর্শক পযর্ন্ত ধরে নিয়ে কাজ করানো উচিত।
তিনি আরো বলেন:- আমরা নিজেরা সচেতন না হলে, প্রশাসনের দায়িত্বে যারা আছেন উনারা কতক্ষণ আমাদেরকে জুড় করে সচেতন করবে।এদিকে বড়লেখা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন ও উনাদের আরো অনেক দায়িত্ব ও কর্তব্য আছে।স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের প্রতি অনুরোধ রইলো নিজ, নিজ এলাকার প্রতি খেয়াল রাখুন।
