তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে বদলি করে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।একই সাথে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশেষ শাখার পুলিশ সুপার রাফিউল আলম।
নবাগত পুলিশ সুপার রাফিউল আলম বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডার। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।আজ রবিবার (৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
