হুদা মালী শ্যামনগর:পাওনা টাকা চাইতে যেয়ে এক গৃহবধূ ও তার ছেলে কে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৩রা জুলাই) শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুই বছর আগে রেজাউল মাছ দেয়ার নামে অগ্রীম পাঁচ হাজার টাকা নেয়। মাছ দেয়ার কথা থাকলেও দীর্ঘদিন টাকাটি দেননি অভিযুক্ত সুদ ব্যাবসায়ী রেজাউল। দীর্ঘদিন ঘোরানোর পরে পাওনা টাকা চাইতে গেলে রেজাউলসহ তার পরিবারের সদস্যরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে।
নির্যাতনে আহতরা হলেন, শিরিনা (৩৫), স্বামী ইব্রাহিম মোল্লা ও তার ছেলে ইয়াছিন (১৪)।
মুন্সিগঞ্জ বাজারের পোল্ট্রি ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা খুব কষ্ট করে সংসার চালায়। অভাব-অনটনের মধ্যে কোনোরকমে তাদের সংসার চলছে। তারমধ্যে ছেলের পড়াশুনার খরচ সব মিলিয়ে হিমশিম খেতে হয় তাকে। বর্তমানে সরকার নির্ধারিত কঠোর লকডাউনে ব্যবসা বন্ধ থাকায় রেজাউল এর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ঘটে এই বিপত্তি।
স্থানীয় জামাল হোসেন বলেন, ইব্রাহিম মোল্লার কাছ থেকে দীর্ঘ দুই বছর আগে বাগদাদ পোনা দেয়ার নামে পাঁচ হাজার টাকা নেয় রেজাউল সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে রেজাউলের পরিবার অতর্কিত হামলা চালায় ইব্রাহিমের পরিবারকে। হামলায় ইব্রাহিম মোল্লা স্ত্রী ও পুত্র গুরুতর আহত অবস্থায় শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে অভিযুক্ত রেজাউলের কাছে ০১৯২৫০৫৮৯৭০ নাম্বারে কয়েকবার ফোন দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
