লালমনিরহাটে শিয়াল মারার ফাঁদে জীবন গেল খামারির

রশিদুল ইসলাম রিপন,  লালমনিহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় শিয়াল আটকানো জালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামের এক খামারির মৃত্যু হয়েছে।রবিবার (৪জুলাই) সকালে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত: বীরেন চন্দ্র দক্ষিণ গোতামারী এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত তার মুরগীর ফার্মে শিয়ালকে আটক করতে বিদ্যুতের লাইন দিয়ে রাখতেন বীরেন চন্দ্র। কিন্তু মনে ভুলে সকালে বিদ্যুতের লাইন অফ না করে হাত দেয়। পরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বীরেন চন্দ্র লেয়ার মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ বিষয়ে হাতীবান্ধা থানা ওসি এরশাদুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ