সারা বাংলাদেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন করার উদ্যোগ


প্রেস বিজ্ঞপ্তিঃ  বঙ্গবন্ধু ফাউন্ডেশন সরকারি রেজিস্ট্রিকৃত সংগঠন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি  আওলাদ জাহান চৌধুরী (জিতু) ও মহাসচিব, ডাঃ মশিউর রহমান দ্বারা সংগঠিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি রেজিস্ট্রেশন নাম্বার IV-১৫,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি দ্বারা  বাংলাদেশের ৬৪ টি জেলার সকল উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এবং দেশের বাহিরে  সংগঠনটি সংগঠিত করার জন্য কমিটি করার উদ্যোগ নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয়  সভাপতি ও মহাসচিব। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর অনুমোদিত করেন সেই সাথে দেশের বাহিরে কয়েকটি দেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শাখা কমিটি অনুমোদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও মহাসচিব।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত কার্যক্রম গুলো বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনক তার নামের সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাথে সম্পৃক্ত হবেন যারা তাদের প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়া লাগবে। বঞ্চিত অবহেলিত মুজিব আদর্শের সৈনিক এর জন্য সব সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাশে থাকবে বলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বাস করেন।
মুজিব শতবর্ষ কে ঘিরে বিভিন্ন কার্যক্রমের মধ্যে হাতে নিয়েছেন সংগঠনটি। এই সংগঠনের নিজস্ব গঠনতন্ত্রর কার্যক্রম  দ্রুতগতিতে বহিরপ্রকাশ হতে যাচ্ছে।সামাজিক সংগঠনের মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সরকারের সহযোগী সংগঠন হিসেবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কার্যক্রম। বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর রেজিস্ট্রিকৃত মনোগ্রাম নিম্নে দেওয়া হলোঃ


এই মনোগ্রাম ব্যতীত বাংলাদেশে কোন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর মনোগ্রাম রেজিস্ট্রেশন হয়নি। সেজন্য মনে রাখতে হবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি, আওলাদ জান চৌধুরী (জিতু) ও মহাসচিব ডাঃ মশিউর রহমান ব্যতীত কোন ব্যক্তি দাবি করলে এটা সম্পূর্ণ মিথ্যাচার বলে গণ্য হবে। বিভিন্নভাবে দেশ এবং দেশের বাইরে যারাই এ বঙ্গবন্ধু ফাউন্ডেশন অন্য কোন নেতৃত্বে অপপ্রচার চালাচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অনিবন্ধিত ভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দ দেশ ও জাতিকে অমূল্যায়িত করে কোন কাজের সাথে সম্পৃক্ততা নেই।
প্রতিহিংসার দ্বারস্থ কখনো বঙ্গবন্ধু ফাউন্ডেশন হয়নি ও হবে না। সরকারের প্রতিটি কার্যক্রমের সহযোগী হিসেবে সর্বদায় কাজ করবেন বলে অঙ্গীকারবদ্ধ।বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সহ সকল সংগঠনের সাথে  একযোগে কাজ করবেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সেজন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিয়ে অবমাননা করার মত দূরসাহস কারো থাকবে না।
যদি কেউ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কে নিয়ে কটুক্তি এবং কটাক্ষ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনটির সাথে থাকবে বাংলাদেশ সরকার।তাই সবাই আসুন বঙ্গবন্ধু সম্বন্ধে জানুন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সম্বন্ধে জানুন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাথে থাকুন এই প্রত্যাশা সবার কাছে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর, বাংলাদেশ চিরজীবী হোক।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ