যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু

নিউজ ডেস্কঃ  যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিকেল সাড়ে ৫ টায় সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলন উদ্বোধন করেছেন।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এরপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর প্রামাণ্য চিত্রের সাথে বাঁশি বাজিয়ে টানা ২৪ মিনিট অনুষ্ঠানস্থল যশোর ঈদগাহ মাঠ বুদ করে করে রাখেন ২১ পদপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। এ সময় তার সাথে অংশ নেন আরো ৯ জন দেশ সেরা যন্ত্রশিল্পী। ৭ টি দেশের গান সম্বলিত মিউজিকাল ড্রামা উপস্থাপন করা হয়। এরপর স্বেচ্ছাসেবক লীগের ৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে মাওলানা আব্দুল হাই সিদ্দিক কোরআন তেলাওয়াত করেন। হরিদাস বিশ্বাস বিশ্বাস গীতা পাঠ করেন। বাইবেল থেকে পাঠ করেন ডিটু সরকার।এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল আলোচনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। কেন্দ্রীয় ও যশোরের এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে আছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ