রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ লাকসাম থানা কর্তৃক ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬টি মামলার আসামী মোঃ আরাফাত হোসেন মুরাদ গ্রেফতার। গত ১০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে আনুমানিক ২৩.৩০ ঘটিকায় লাকসাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও ফোর্স সহ মাদক উদ্ধারের ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানাধীন লাকসাম পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন মুরাদ(৩৫), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- গাজীমুড়া (পশ্চিমপাড়া), থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে পূর্বে ০১টি অস্ত্র মামলা, ১০টি মাদক মামলা, ০২টি চুরি মামলা ও ০৩টি অন্যান্য মামলা সহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে। এ সংক্রান্তে উক্ত আগামীর বিরুদ্ধে লাকসাম থানার মামলা নং-০৫, তারিখ- ১০/০৭/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) এর সারণির ১০(ক) তে মামলার রুজু করা হয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
