আব্দুল আহাদ, নন্দীগ্রাম:বগুড়া জেলা মৎস্যজীবীলীগের সভাপতি রাসেল আহম্মেদ কনক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্বনেত্রী যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জননেত্রীর এই প্রাপ্তির বাংলার প্রতিটি জনগণের কাছে গৌরবের ও সম্মানের। শেখ হাসিনার হাত ধরেই বর্তমান সরকার আমলে তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি স্থানে দৃশ্যমান যে উন্নয়ন সাধিত হয়েছে তা যুগে যুগে মানুষ স্মরণে রাখবে।বাংলাদেশ আওয়ামী লীগ কে শক্তিশালী করতে মৎস্যজীবী লীগ সব সময় কাজ করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে ।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠন গতিশীল করার লক্ষ্যে মৎস্যজীবীলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে ওমরপুর মৎস্যজীবী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।নন্দীগ্রাম উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ আলীর সঞ্চালনায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি,জেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি সাবিরুল ইসলাম পান্না, শফিকুল ইসলাম মিঠু,সাংগঠনিক সম্পাদক শেখ মাহাবুব, মিঠু সরকার পৌর আহবায়ক আনিসুর রহমান সহ উপজেলা মৎস্যজীবীলীগের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
