সিসিডিবি-এনগেজ প্রকল্পের কর্মকর্তারা জানান, সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নারীদের এগিয়ে নিয়ে যেতে দায়িত্বশীল দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।ওয়ার্কশপ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোর টিভির সাতক্ষীরা জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস (ময়না), দেশ টিভি,ও বিডি নিউজ সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার (সুমন)।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, আব্দুর রশিদ, জি,এম নজরুল, মাহফুজুর রহমান তালেব, মোহাম্মদ আল আমিন গাজী।উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল হুদা ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিসিডিবি-এনগেজ প্রকল্পের মেঘনা নারী দলের সহ-সভাপতি মোছাঃ চুমকি আক্তার, দোয়েল নারী দলের সদস্য রিংকু রানী, শাপলা নারী দলের সদস্য রেশমা খাতুন,জবা নারী দলের সদস্য যমুনা রানী সরদার,শতদল নারী দলের সদস্য পারুল রানী সহ আরো অনেকে।
সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অরডিনেটর স্টিভ রয় রূপন, স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, সি পি আর পি প্রকল্পের এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়া, সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মেহেরুন ফেরদৌস,কমিউনিটি অর্গানাইজার ও সিসিডিবি কর্মকর্তা বৃন্দ জানান, ভবিষ্যতে আরও সফল মিডিয়া কার্যক্রমের জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
