উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা রাশেদ হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সমাজকল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষের সহায়তা নিশ্চিত করছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য কমিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বক্তারা আরও বলেন, সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমাজের সকল স্তরের মানুষকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সিডিও ইয়ুথ টিম শ্যামনগরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী আনোয়ার পারভীন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সিডিও ইয়ুথ টিমের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন,শাহীন আলম,মনির হোসেন মনি,নুহা ইসলাম,সাদিয়া আমিন সহ অনেকে।আলোচনা সভা শেষে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
