রাজশাহী ব্যুরোঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে আজ শনিবার ৩জানুয়ারি ২০২৬ শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও এতিমদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম সহ অন্যরা। বক্তব্য শেষে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।