মাদক কারবারে জড়িত হোমিওপ্যাতিক চিকিৎসকসহ আটক ৩

আটক ৩ জন


মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২৮৮ বোতল ৯০% রেক্টিফাইড অবৈধ স্পিরিটসহ এঘটনায় জড়িত হোমিওপ্যাতিক চিকিৎসক বকুল সরকারসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি-তে মোহনগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
 অবৈধ স্পিরিট
এ ঘটনায়  ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরসভাস্থ ‘মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি’-তে হানা দেয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। তল্লাশি চালিয়ে ওই ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।অবৈধভাবে এই মাদক চোরাচালান পরিচালনার দায়ে এজেন্সির ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক (৪২) এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুজাত মিয়াকে (৩৫) আটক করা হয়। অভিযুক্ত আবু বকর সিদ্দিক মোহনগঞ্জের দেওথান গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং সুজাত মিয়া বারহাট্টার সাদরপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পরবর্তীতে ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার আবু বকর সিদ্দিকের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক কথিত ও ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অভিযান চালিয়ে ১২৮ বোতল অবৈধ স্পিরিটহস ফার্মেসীর মালিক বকুল সরকারকে (৪৫) আটক করেন। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল এবং ফার্মেসি থেকে ১২৮ বোতলসহ মোট ২৮৮ বোতল স্পিরিট জব্দ করা হয়েছে। এবং এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ (রবিবার) আদালতে পাঠানো হয়েছে। 




সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ