news

আত্রাই-ভবানীগঞ্জ সড়কে কাঁকড়া গাড়ি উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো



নওগাঁর আত্রাই উপজেলা-ভবানীগঞ্জ সড়কের জাঁতাপুকুর বাজার এলাকায় আলু ভর্তি বস্তা বহনকারী একটি কাঁকড়া গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলের দিকে গাড়িটি জাঁতাপুকুর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা আলুর বস্তাগুলো চারদিকে ছিটকে পড়ে এবং সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু আলুর বস্তা নষ্ট হয়েছে।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে ছিটকে পড়া মালামাল সরিয়ে নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ