মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের ঝিমটি বাজার বড় জামে মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময় করছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন।আজ শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।
তিনি মাদক মুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে জানান। এবং সকলকে মাদক সেবী বা মাদক কারবারি যে কেউ হোক তার অবস্থান সহ তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। পরে জুমার নামাজ শেষে মুসল্লীদের বিভিন্ন অভিযোগ শুনেন। মাদক বিরোধী ইউনিয়ন ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য কর্ম পরিকল্পনা করেন। এ সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ সকল ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
