![]() |
| মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান |
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: মোহনগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান । সোমবার (১৩ ই এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় গোলাম এরশাদুর রহমান জানান, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখে ভরা একটি বছর। ১৪৩৩ বাংলার সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামীর প্রত্যয়ে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে সেটিই আমার প্রত্যাশা।সেই বছরটি যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন।তিনি আরও বলেন,সেই সাথে পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে আমার জন্মভূমি মোহনগঞ্জ উপজেলার সর্বস্থরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের আগামীর দিন হোক আরো সুন্দর ও সুখময়। নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।
