অপরাধ প্রতিরোধে সচেতনতা বিষয়ে মতবিনিয়


মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময় করছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন। আজ (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর জামে মসজিদের মুসল্লীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা সহ সমসাময়িক বিষয় সকল অপরাধ নিয়ে আলোচনা ও পুলিশ কনস্টেবল নিয়োগ মেধার ভিত্তিতে শতভাগ নিরপেক্ষ হবে মর্মে পুলিশ সুপারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করে বক্তব্য প্রদান করা হয়।এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান তিনি। 

তিনি মাদক মুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে জানান। এবং সকলকে মাদক সেবী বা মাদক কারবারি যে কেউ হোক তার অবস্থান সহ তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। পরে জুমার নামাজ শেষে  মুসল্লীদের বিভিন্ন অভিযোগ শুনেন। মাদক বিরোধী ইউনিয়ন ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য কর্ম পরিকল্পনা করেন। এ সময় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ সকল ধর্মপ্রাণ  মুসল্লীগন উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ