News

নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সহ-সম্পাদক মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির আহমেদ, মোঃ মাহমুদুন নবী বেলালসহ নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং দৈনিক আজকালের কন্ঠের ১১ উপজেলার প্রতিনিধি ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে কেক কেটে পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ