আলোকিত পত্রিকা ও আলোকিত টিভির ৭ বছর পূর্তি উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো
দৈনিক আলোকিত পত্রিকা ও আলোকিত টিভির ৭ বছর পূর্তি উপলক্ষে রংপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোকিত পরিবারের সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রংপুর পাবলিক লাইব্রেরী টাউন হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোকিত পত্রিকা ও আলোকিত টিভির সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন দৈনিক আলোকিত পত্রিকা ও আলোকিত টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ আফফান হোসেন আজমির।
আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।