মো:শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি কিল, ঘুসি ও পিটিয়ে আহত করেছে। পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জের ধরে এ হামলা হতে পারে বলেও জানা গেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উনার নিজ গ্রামে দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় উনাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
