নিউজ ডেস্কঃ
কোভিড-১৯ এর সাথে দীর্ঘ দু'মাসের লড়াইয়ের পর ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ
অদ্য বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটন আইল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া-ইন্না ইলাইহী রাজীউন)।
১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি ডাঃ জিয়ার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় সবুজমতি ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি এবং সবুজমতি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠা করি।
১৯৯৮ সালের দির্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সার্বিক সহায়তায় তাঁর নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরন করবো।
২০০৫ সালে তিনি পরিবারসহ আমেরিকায় নতুন জীবন শুরু করেন। নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাসিস্টেন্টস প্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত দান করেন- আমিন।
