নাটোরের পুড়ে ছাই হলো জয়নাল আবেদীনের চা-স্টোল




রাজশাহী ব্যুরো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও হাদিস মোড় এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে জয়নাল আবেদীনের (৬০) বেঁচে থাকার একমাত্র অবলম্বন চায়ের দোকান।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে আগুনে তার চায়ের দোকানটি পুড়ে মুহুর্তেই ভষ্মিভূত হয়ে যায়। প্রতিদিনের ন্যায় বেচা-কেনা সেরে দোকানটি বন্ধ করে বাড়িতে যান জয়নাল আবেদীন। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ এলাকাবাসীর চিৎকারে বাহিরে এসে তিনি দেখেন তার বেঁচে থাকার একমাত্র সম্বল চায়ের দোকানটি দাউ দাউ করে পুড়ছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হলেও ততোক্ষণে দোকানের সমস্ত  মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জয়নাল আবেদীন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি বৃদ্ধ মানুষ। এই চায়ের দোকানটি আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। সেটা আজ পুড়ে ছাই হয়ে গেল। এই আগুনে আমার দোকানের প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। এখন আমি কিভাবে আমার সংসার চালাবো ভেবে পাচ্ছিনা। 
এলাকাবাসী জানান, আগুন দেখে আমরা ছুটে এসে নিভিয়ে দেই। ততক্ষনে রুটি,বিস্কুট,পান,বিড়ি-সিগারেট সহ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এ মুহূর্তে সকলের উচিত তার পাশে দাঁড়ানো। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওযা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ