মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের সদর উপজেলার অন্তর্গত ১ নং রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল ক্ষুদ্র বয়রা মহিলা মাদ্রাসার আয়োজনে, সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌদ্দ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজগঞ্জ ১ আসনের সাংসদ নাসিম এম পির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মনসুরনগর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগি সংগঠন ছাত্রলীগ, যুবলী, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সহ অত্র এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণের একাংশ। দোয়া মাহফিলে বক্তারা নাসিম সাহেবের উন্নয়নের স্মৃতিচারন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। পরিশেষে সবার একটাই কথা ছিল প্রিয় নেতা যেন ওপারে ভাল থাকেন। মহান আল্লাহ যেন নাসিম সাহেবের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন।