আজহারুল ইসলাম সাদীঃ
সম্প্রতি সাতক্ষীরার ১০০ তম করোনাক্রান্ত সাবেক রোটারেক্ট ও রেডক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরা'র সাবেক যুব প্রধান আরিফুর রহমান জেমস এর বাড়ি লকডাউন হওয়ায়,
তার জন্য মানবিক সংগঠন সাতক্ষীরার মৃত্তিকা মানবিক ইউনিট এর পক্ষ হতে আজ ২৩ জুন রোজ মঙ্গলবার বিকালে করোনাক্রান্ত আরিফুর রহমান জেমস এর মধ্য কাটিয়াস্থ বাসায় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।
এসময় সামাজিক সংগঠন মৃত্তিকা মানবিক ইউনিট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, আবু সাইদ, আল আমিন, মোমিন হোসেন লিলি জেসমিন প্রমুখ।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে জেমস কে সাহসীকতার সহিত পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেয়া হয় এবং তার শারীরীক অবস্থার খোঁজ নেয়া হয়।
উল্লেখ গত ২২ জুন সাতক্ষীরা জেলার ১০০ তম করোনা পজেটিভ ব্যক্তি হিসেবে মধ্য কাটিয়ার আরিফুর রহমান জেমস এর রিপোর্ট পজেটিভ আসে।
গত ১৮ জুন সে অসুস্থ অনুভব করলে তার নমুনা পরিক্ষা করতে দেয়।
