নবীনগরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ





এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া চৌধুরী বাড়ির পাশের জমি থেকে এক গৃহবধূর মৃত দেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। পরে ওই মৃত দেহের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী শিরিন আক্তার(৩৫) শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের খলিল মিয়ার মেয়ে। বিগত ৪ বৎসর যাবৎ স্বামী প্রবাসে থাকায় শিরিন আক্তার বাবার বাড়ি গোপালপুর গ্রামেই অবস্থান করতেন। গতকাল দুপুরে শিরিন আক্তার মোবাইলে টাকা রিচার্জ করতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। আজ সকালে শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়া চৌধুরী বাড়ির পাশের জমিতে শিরিন আক্তারের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।এলাকাবাসী নবীনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, আজ সকালে আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। তদন্ত রিপোর্ট পেলেই বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ