আহসান উল্লাহ বাবলু , আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ:
আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের জন্য রূপান্তরের পক্ষ থেকে স্পর্শবিহীন হাত ধোয়া প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রযুক্তি স্থাপন করা হয়। ওয়াটার এইডের সহযোগিতায় এবং রুপান্তর এনজিও'র বাস্তবায়নে লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উদ্বোধনকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, মেডিকেল অফিসার দীপন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, এম এম সাহেব আলী বি এম আলাউদ্দীন, আহসান উল্লাহ বাবলু , রূপান্তর প্রকল্প ব্যবস্থাপক ইমরান হাসান, প্রকল্প কর্মকর্তা তনুশ্রী মল্লিক, ডাঃ মিঠুন বিশ্বাস, ডাঃ শাহিনুর ইসলাম, এস আই জি এম গোলাম মোস্তাফা, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
