নাটোর লালপুর পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার





রাজশাহী ব্যুরো
নাটোর লালপুর লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার করা হয়েছে ।    আজ মঙ্গলবার ২৩জুন দুপুর ১টার দিকে পৃথক পৃথক স্থান থেকে পুকিনের(৩৫) লাশ পাকশী লালন শাহ সেতুর কাছে থেকে আর সেলিমের (২৫)লাশ ঈশ্বরদীর সাঁড়া ঘাট থেকে উদ্ধার করা হয়েছে । 

উল্লেখ্য গত ২১জুন নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়। 

রোববার ২১জুন বিকেল ৫টার দিকে তারা চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে এঘটনা ঘটে। নিখোঁজ হন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।

এঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও  রাজশাহী থেকে ডুবরীর আরো একটি দল ২১জুন ও ২২জুন এই দুই দিন চেষ্টা করে তাদের উদ্ধার করতে না পেরে উদ্ধার কাজ বন্ধ রেখেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ