স্টাফ রিপোর্টারঃ মিজানুর রহমান ইমন,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসা পড়ুয়া ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার । সূত্রে জানা রায় ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈদয় ভাকুরী গ্রামের কৃষক বাচ্চু মিয়ার মেয়ে সুমাইয়া খাতুন কে শুক্রবার মাঝ রাতে ঘরের দরজা ভেঙ্গে অপহরণকারীরা নিয়ে যায় । সুমাইয়া খাতুন মাদ্রাসায় পড়ুয়া (৭ম) সপ্তম শ্রেণির ছাত্রী ।
সুমাইয়ার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসা সাইদুল ইসলাম (৩২) তার সহযোগি বন্ধুবান্ধব কে নিয়ে সুমাইয়াকে অপহরণ করেছে, অপহরণকারী সাইদুল ইসলাম হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের মুনসুর আলীর ছেলে । পরিবার সূত্রে আরো জানা যায়, কিছুদিন আগে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তারা রাজি হয়নি এখন তাদের ধারনা তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে এমন কান্ড করেছে ।
সুমাইয়ার পিতা বাচ্চু মিয়া বলেন, ঘটনার দিন রাতে তাদের শোবার ঘরে বাহির দিয়ে তালা লাগিয়ে অপর একটি চালা ঘর থেকে দাদির সাথে ঘুমন্ত সুমাইয়া কে টেনে হেঁছড়ে নিয়ে যায় সাইদুল ইসলাম ও তার সহযোগিরা । শুক্রবার সারা দিন সুমাইয়াকে খোজ উদ্ধারের চেষ্টায় ব্যার্থ হয়ে ২৭জুন শনিবার রাতে থানায় মামলা দায়ের করে সুমাইয়ার পরিবার ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান জানান অপহৃত সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে ।
