রবিবার (২৮ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডাঃ সৌমিত্র বসাক জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ২ জনের নমুনা রিপোর্ট বাতিল করা হয়। ৯২ জনের রিপোর্টের মধ্য ১৭ জনের রিপোর্ট পজেটিভ। এই ১৭ জনের মধ্যে ৪ জনের আগেই করোনা শনাক্তো হয়, দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে টেস্ট করা হলে তাদের আবারও পজেটিভ রিপোর্ট আসে। এই ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি সদর উপজেলায় ও ১ জনের বাড়ি রায়গঞ্জে। নতুন করোনা আক্রান্তো ১৩ জনের মধ্যে ৫ জন কাজিপুর, ৩ জন বেলকুচি, ৩ জন উল্লাপাড়া, ১জন শাহজাদপুর ও ১জন রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিরাজগঞ্জে মোট করোনা শনাক্ত ৩৮৫ জন। সুস্হ্য হয়েছেন ২০ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাবে মোট ৪ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্তোকারীদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা ১১০ জন, বেলকুচি উপজেলা ১০৬ জন, শাহজাদপুর উপজেলা ৪১ জন, কাজিপুর উপজেলা ২৭জন, চৌহালী উপজেলা ২৭ জন, রায়গঞ্জ উপজেলা ২৬ জন, উল্লাপাড়া উপজেলা ২৪ জন, কামারখন্দ উপজেলা ১৪ জন ও তাড়াশ উপজেলা ১০ জন।
