বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত অামীর জননেতা মাও.রফিকুল ইসলাম এর মা জননী মোছাম্মৎ সাহিদা ইসলাম (৭০) নাগরপুর নিজ বাড়ীতে বার্ধ্যক্য জনিত কারনে গত ২৭ জুন রাত ৮.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। এই মহিয়াসী ও পরহেজগার নারীর মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রশিবির ও টাংগাইল জেলা ছাত্রশিবির পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
ছাত্র নেত্ববৃন্দরা বলেন,আমাদের প্রাণপ্রিয় দ্বিনী ভাই, সাবেক ছাত্রনেতা, জননেতা জ্বনাব মাওলানা রফিকুল ইসলাম ভাইয়ের সম্মানিত মা জননীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন,আমিন। তিনি একজন সাদা মনের মানুষ ও সৎ,ধার্মিক ও ইসলামী আন্দোলনের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের নেত্ববৃন্দদের প্রেরণা দিয়েছেন । তিনি একজন সফল গর্ভধারীণী মাতা ছিলেন। তার ছেলে আমাদের দ্বিনী ভাই ও দায়িত্বশীল।ব্যাক্তি জীবনে তিনি আমাদের খুব স্নেহ করতেন । আল্লাহ ওনাকে আখিরাতে ভালো রাখুন সেই কামনা করি।
