রফিকুল,জিবননগর, চুয়াডাঙ্গা :
জীবননগর পৌরসভায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের আক্রান্তের রোগীর সংখ্যা।ইতিমধ্যেই লকডাউন হয়েছে জীবননগর শাখার ইসলামি ব্যাংক, রেডজোন হিসেবে চিহ্নিত হয়েছে জীবননগর পৌরসভা।রেডজোনের আওতাভুক্ত জীবননগর পৌর এলাকায় -৯,৮,৪ ও ২ নংওয়ার্ডের কিছু অংশ লকডাউন করেছে জীবননগর থানার পুলিশ। আজ বুধবার (২৪জুন)সকাল থেকে এ লকডাউন কার্যকর শুরু হয়। জানা গেছে, জীবননগর শহরের মুক্তিযুদ্ধা মোড় সংলগ্ন মুন্সী টাওয়ারে অবস্থিত ইসলামী ব্যাংক জীবননগর শাখার এক কর্মচারী সম্প্রতি করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত মৃত্যুবরণ করেন। পরবর্তীতে শাখার আরো পাঁচ কর্মকর্তা–কর্মচারীসহ ৬ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় তাৎক্ষণিক ইসলামী ব্যাংক জীবননগর শাখার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে লকডাউন করা হয়। পরবর্তীতে আজ (২৪শে জুন) বুধবার সকাল থেকে জীবননগর পৌরসভার ২ নং ওয়ার্ডের লাভলীপাড়া, ৪নং ওয়ার্ডের বড় মসজিদ সংলগ্ন আকরামের চাউলের দোকান থেকে মহানগর সিনেমা হল ও ভৈরব নদী সংলগ্ন কসাইপাড়া, ৮নং ওয়ার্ডে ও জীবননগর – দর্শনা সড়কের তেল মিল মোড় থেকে আঁখ সেন্টারের সামনে ওয়েব ফাউন্ডেশন অফিস ও ৯ নং ওয়ার্ডের ডিগ্রী কলেজ সড়কের মনিরের বাড়ি থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত কঠোরভাবে এই লকডাউন কার্যকর করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট কার্যক্রম হিসেবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে। জীবননগর থানার অফিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার সকাল থেকে কার্যকর করা হয়েছে এই লকডাউন। প্রতিটি পয়েন্টে আমার পুলিশ সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা থাকবেন শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।কেউ যদি সরকারী নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
