রানা প্লাজায় ধ্বসে মৃত্যু অতঃপর আর্থিক সহায়তার জন্য ব্রাক কর্মকর্তার খোঁজ







কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, আলমগীর হোসাইন 

২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ দূর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়। সে সময় কুমিল্লা জেলাদিন মুরাদনগর উপজেলা আমপাল গ্রামের আবদুল মজিদ এর ছেলে মাহবুবুর রহমান ঘটনাস্থলে মারা যান।

মাহবুবুর রহমান ব্রাক এনজিওর থেকে লক্ষাধিক টাকা প্রাপ্ত হন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো খোজ পাওয়া যাচ্ছে না। আজ একজন ব্রাক এনজিওর কর্মকর্তার সাথে দৈনিক কপোতাক্ষ নিউজ অনলাইন সংবাদ পত্রের সাংবাদিক আলমগীর হোসাইন  কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধির সাথে সরাসরি ফোনালাপের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করা হয়।

তিনি জানান রানাপ্লাজার ভবন ধ্বংসে মৃত ব্যক্তি এক লক্ষ ৫ হাজার টাকা পাবে এবং তার চেকও পাশ করা আছে।

কাঙ্ক্ষিত ব্যাক্তিটিকে এখনো খোজে পাওয়া যায় নি। যদি এই খবর প্রকাশের মাধ্যমে তার ঠিকানা পাওয়া যায় তাহলে পত্রিকায় উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে জানানো হলো।
যোগাযোগের মাধ্যমঃ
মোবাইলঃ ০১৩০৩-০৫৯৮৪৮

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ
১ জুলাই, ২০২০ এ ৮:১৯ PM

আপনার মহৎ কাজের জন্য ধন্যবাদ

জবাব
avatar