বঙ্গবন্ধুর দৌহিত্র জনাব শেখ তন্ময়ের জন্মদিনে সাংবাদিক মিঠুন কুমার রাজ এর শুভেচ্ছা বিনিময়






ডেক্স রিপোর্ট,
বাগেরহাটঃ

জন্মদিনে বাগেরহাট বাসির শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট জেলার-২ আসনের এমপি জনাব শেখ সারহান নাসের তন্ময়। 
খুলনার বাগেরহাট জেলার পরিচ্ছন্ন নিষ্ঠাবান ও গণমানুষের ভালোবাসার একমাত্র ব্যক্তি বাগেরহাট -২ আসনের এমপি জনাব শেখ তন্ময়ের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
রবিবার নিজ কার্যালয়ে শেখ তন্ময়কে জন্মদিনের শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বাগেরহাট জেলার বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষক ও পরিচালক গণ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা সহ সমাজের সাধারণ মানুষেরা ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তারা শেখ তন্ময়ের সাথে কুশল বিনিময় করেন। পরে তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এছাড়াও ফেসবুকে এই সিংহপুরুষ বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট ২ আসনের এমপি জনাব শেখ তন্ময় সাহেব শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ