মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পৃর্বের পজিটিভ শনাক্ত।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা এ তথ্য জানা যায়।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৬২ জনের করোনা পজিটিভ এবং অন্য ১২৬ জনের নেগেটিভ ফলাফল আসে।
আজকের ৬২ জনের মধ্যে আগের আক্রান্তের ১২ জনের আজও পজিটিভ আসে এবং নতুন করে জেলায় আক্রান্ত হয়েছেন ৫০ জন।
জেলায় নতুন ৫০ জনের মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৫ জন, বেলকুচির ১০ জন, কাজিপুরের ১ জন, শাহজাদপুরের ৯ জন এবং রায়গঞ্জের ৫ জন রয়েছেন।
জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৫৭ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বাকী ২২ জন অন্য জেলার।
সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৪৩৫ জনের মাঝে বেলকুচিতে ১১৬ জন, সিরাজগঞ্জ সদরের ১৩৫জন, রায়গঞ্জের ৩১ জন, চৌহালীর ২৭ জন, শাহজাদপুরের ৫০ জন, উল্লাপাড়ার ২৪ জন, কাজিপুরের ২৮ জন, তাড়াশের ১০ জন এবং কামারখন্দের ১৪ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছে মোট ৪ জন।
