সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উপরদিয়ে বাঁশতলা ব্রীজ পর্যন্ত রাস্তার দুর্দশা, দেখার কেউ নেই।






দাইয়ানুর রহমান মিষ্টারনুরঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা ব্রীজ থেকে কালিগঞ্জ মোসলেমের হাট পর্যন্ত সড়কটির বেহাল দশা। প্রায় ১৫ কিলোমিটার সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে আর কবে হবে সংস্কার ১৫ বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সড়কটির এমন অবস্থা দেখে মনে হচ্ছে মেরামত ও তদরকির কোন কর্মকর্তা নেই। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির দুরবস্থা এমন পর্যায়ে পৌছাইছে গাড়ি চলাচল তো দুরের কথা জনসাধারণের চলতে কষ্ট সাধ্য হয়ে পড়েছে। কিছু কিছু স্থানে এমন হাল সৃষ্টি হয়েছে জরুরী চলাচলকারী মালবাহী গাড়ী এম্বুলেন্স, ভ্যান, মটর ভ্যান, মটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, ফায়ার সার্ভিস সহ সকল প্রকার ইঞ্জিন চালিত গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে । উল্লেখ্য বাংলাদেশের রপ্তানী যোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন কারী সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়ি বাঁশতলা মৎস্য সেট ও খেজুরতলা মৎস্য সেট ঘোষ খালি মৎস্য সেট গোবিন্দ কাঠি মৎস্য সেট হতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বহনে এ সড়কটি ব্যবহার করে ব্যবসায়ীরা। খানা খন্দকে ভরা সড়কে বড় বড় গর্তে পানি জমে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রী, স্কুলে পড়ুয়া কোমল মতি ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ জনসাধারণ। এই সড়কটি দিয়ে প্রতিদিন জন সাধারনেরা জরুরী প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম । বর্ষার মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ঐ এলাকার মানুষের দুরবস্থা  আরো বেড়ে গেছে। জোয়ারের সময় সড়কের উপারে থাকে হাটু পানি। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ায় ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলাকে দায়ী করেছে। অতি শ্রীঘ্রই সড়কটি পুনঃনির্মাণের জন্যে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সাধারন জনগন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ