আশাশুনিতে এসিল্যান্ডের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা






আহসান উল্লাহ বাবলু আশাশুনি( সাতক্ষীরা)   প্রতিনিধি: আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারী আদেশ অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার আনুলিয়া ইউনিয়ন, বড়দল ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সরকারি নির্দেশ অমান্য করা ও মুখে মাক্স না থাকায় বড়দল ইউনিয়নের বেলায়েত গাজীর পুত্র শাহিনুর গাজীকে ২০০ টাকা, ডুমুর পোতা গ্রামের মোসলেম সরদারের পুত্র বাদশা সরদারকে ১০০ টাকা, আনুলিয়া ইউনিয়নের মমতাজ উদ্দিনের পুত্র মোক্তার হোসেনকে ১০০ টাকা, অছিয়ার গাজীর পুত্র জসিমকে ১০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন। এছাড়াও সন্ধ্যা ৬টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখা ও মুখের মাক্স ব্যতীত বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান। এসময় পুলিশ ফোর্স, (ভূমি) অফিসের নাজির অধিকারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ