আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ






আহসান উল্লাহ বাবলু আশাশুনি( সাতক্ষীরা)   প্রতিনিধি: 

আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অর্থ বিতরণ করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ১ হাজার করে ৭৪ জন প্রতিবন্ধীকে ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোস্তাকিম  বলেন, আমরা ইতিপূর্বে উপজেলায় ৬০ হাজার পরিবারকে তদন্ত করেছি যাহাতে কেউ যেন প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন করোনা ভাইরাস ও ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকতে হবে। ঘনঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করা, মুখের মাক্স ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করাসহ প্রত্যেকের বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ