
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদর উপজেলার অন্তর্গত ১ নং রতনকান্দি ইউনিয়নের কে সি আর উচ্চ বিদ্যালয়ে ২৮ জুন বেলা ০৩ঃ০০ টার সময় রতনকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী চৌদ্দ দলের মুখপাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ড রতনকান্দি ইউনিয়ন শাখার কমান্ডার গাজী সাইদুল ইসলাম। দোয়া মাহফিলে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মরহুম নাসিম সাহেবের সুযোগ্য সন্তান, সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি তার বাবার জন্য এবং পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া কামনা করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শফিকুল ইসলাম শফি উপজেলা কমান্ডার ফজলু হক, ডেঃ কমান্ডার জগলু,উপোজেলা চেয়ারম্যান রিয়জ উদ্দিন সহ রতনকান্দি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা সদস্য। দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সর্বসাধারনের একাংশ। পরে দেশের সকল বিশ্বের সকল মুসলিম উম্মাহ সহ দেশের সকলের জন্য দোয়া করেন কে সি আর উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। সকলের মুখে মুখে একটাই ধ্বনি ছিলো ওপারে যেন ভালো থাকে সবার প্রিয় নেতা নাসিম