কয়রা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু এর আন্তরিক প্রচেষ্টায় ও মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হকের পক্ষ থেকে কয়রা উপজেলার ৪টি ইউনিয়ন মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় আম্ফানে (পানিবন্দী) ক্ষতিগ্রস্থ মানুষদের পুষ্টিহীনতা রোধে তাদের মাঝে পুষ্টি বিস্কুট বিতরন করা হয় । তারই ধারাবাহিককতায় রবিবার সকাল ১০টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে কয়রা উপজেলা মানবিক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোঃ আছাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুষ্টি বিস্কুট বিতরন করেন মানবিক বাংলাদেশের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব আঃ হাকিম সরদার, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আব্দর রকিব গাজী ও জিএম আকতারুল ইসলাম সৌরভ, ডুমুরিয়া উপজেলা মানবিক বাংলাদেশের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আকতারুল ইসলাম, মানবিক নেতা জিসান আহমেদ, ছাত্রলীগ নেতা ওসমান গনি প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
