আহসান উল্লাহ বাবলু আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জুম সফটওয়ার অন লাইনে আশাশুনিতে কর্মরত সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুসের দুর্গতি লাঘবে করনীয়তা এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় ও পরামর্শ গ্রহনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা নিজ কার্যালয়ে বসে অন লাইন জুম সফওয়ারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
