আশাশুনিতে প্রেসক্লাবে জেলা নগরিক কমিটির মতবিনিময়





আহসান  উল্লাহ  বাবলু, আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনিতে সুপার সাইক্লোন আম্পানের ক্ষতিগ্রস্ত এলাকা ও পাউবো’র বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন শেষে আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব নিজস্ব কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 
আম্পানের আঘাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রায় সম্পূর্ণ, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নে আংশিক খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর পাউবো’র পানি রক্ষা বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। ফলে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লক্ষ মানুষ। ভেষে গেছে ২ হাজার হেক্টর জমির মৎস্য ঘের, পুকুর, কৃষি জমি ও জলমহল। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা-পাকা ঘরবাড়ী। ক্ষতিগ্রস্ত হয়েছে গরু-ছাগল, হাঁস-মুরগি সহ হাজার হাজার গৃহপালিত জীব-জন্তু। মানুষ আশ্রয়হীন হয়ে পার্শ্ববর্তী পাউবো’র বাঁধ, সাইক্লোন শেল্টারসহ আশ পাশের উচু জায়গায় আশ্রয় নিয়ে খাদ্য ও চিকিৎস্যা সেবা চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় অসহায় হয়ে পড়েছে। মুক্তিযোদ্ধাসহ অন্য সদ্য মৃতবরণকারী ব্যক্তির বডি সৎ কার, দাফনের সমস্যা ও কবর থেকে বের হয়ে ভেসে যাওয়াসহ নানা অসুবিধায় পড়েছে এলাকাবাসি। সব মিলে এলাকায়  হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারনা হয়েছে। এ সব খবর জাতীয় ও স্থানীয় দৈনিকে এবং টিভি চ্যানেলে ফলাও করে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিমের নেতৃত্বে জেলা কমিটির অন্য নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, জেলা পানি কমিটি, উদীচি নেতৃবৃন্দ ও উত্তরণের কর্মকর্তাবৃন্দ প্লাবিত এসব এলাকায় বানভাসিদের দুঃখ দুর্দশা জানা ও বাস্তব চিত্র স্বচক্ষে দেখার জন্য পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন। আলোচনা রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক ও দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলির সভাপতি আনিছুর রহিম। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলির সম্পাদক এড. আবুল কালাম আজাদ, জেলা বাসদের আহবায়ক ও নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক আহম্মদ হোসেন বেলাল, দৈনিক জনকন্ঠ’র জেলা প্রতিনিধি ও পানি কমিটির সভাপতি মিজানুর রহমান, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, গনফোরামের সম্পাদক ও ভূমিহীন নেতা আলী নূর বাবলু, উদীচি’র সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, উত্তরণের সহযোগী সমন্বয়কারী মনির উদ্দীন, সাপ্তাহিক সূর্যের আলো’র বার্তা সম্পাদক মুনছুর রহমান, ওবায়দুস সুলতান বাবু, ওয়ার্কস পার্টির অধ্যাপক ইদ্রিস আলী, হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিং কালে আনিছুর রহিম বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক, প্লাবিত এলাকার সমস্য ও সম্ভবনা নিয়মিত স্ব-স্ব পত্রিকায় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আহবান জানিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষ পনিতে ভাসছে, মাছ ধরে ২/১ শত টাকা পেয়ে তাদের সংসার চালাচ্ছে। সরকারি ত্রাণের উপর নির্ভরশীল তারা, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা, টেকসই বাঁধ নির্মান, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও বৃদ্ধি করাসহ বানভাসিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা প্রশাসক, পাউবো কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময়  জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সম্পাদক সমীর রায়সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ