আহসান উল্লাহ বাবলু,,আশাশুনি ( সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমুর রহমান শামীম (৪৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার অন্যতম নেতা দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ শামীমুর রহমান শামীম সড়ক দুর্ঘটনায় আহতের পর মরন থেকে বেঁচে উঠলেও খুবই দুর্বল ছিলেন। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫.১৫ টায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার জোহর বাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের মুত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম, সিনিয়র সহ-সভাপতি নীলকন্ঠ, সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এমপি মহোদয় প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ মুরশীদ আলম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি প্রমুখ।
