নাটোরের লালপুর উপজেলাতে সীমিত আকারে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



 


রাজশাহী ব্যুরো
নাটোরের লালপুর উপজেলাতে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে সীমিত আকারে বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী সকল শহীদ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার ২৩জুন সকালে লালপুর উপজেলা চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ , বঙ্গবন্ধু সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী সকল শহীদ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, সহ আওয়ামী লীগ ও ইহার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ