রাজশাহী ব্যুরো
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় বনপড়া বাইপাস চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও বনপাড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও ইহার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
