নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষকদের সরকারীভাবে আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন




হাসান সাদী                           নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে কিন্ডারগার্টেনের শিক্ষক/শিক্ষকা ও কর্মচারীদের করোনা দূর্যোগকালে মাসিক সম্মানী ভাতা ও শর্তবিহীন নিবন্ধন এবং স্কুলের ভাড়া মওকুফের দাবীতে মানববন্ধন করা হয়েছে। 


আজ মঙ্গলবার, ২৩ জুন ২০২০ খ্রি.সকালে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি উদ্যোগে সভাপতি মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.গোলাম মোস্তাফা(গোলাম) এর পরিচালনায় নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ মানববন্ধন করা হয়।                                  
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেনের উপদেষ্টা জ্বনাব আমজাদ হোসেন আমজাদ, সিনিয়র  সহ-সভাপতি আহসানুজ্জামান মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল কবির টুটুল, সাংগঠনিক সম্পাদক মো.শরিফুল মোল্লা মানিক সহ নাগরপুর  কিন্ডারগার্টেন এর  সকল প্রধান শিক্ষক,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ